যশোর প্রতিনিধি: দেশ ব্যাপী কঠোর লকডাউনের ২য় দিনে কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। গতকাল ভ্রাম্যমান আদালদের অভিযানে অযথা ঘোরাঘুরি ও মাস্ক ব্যবহার না করায় ২৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গেল ২৪ ঘন্টায় ৭০৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত হয়েছে ২১৭ জন।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
মৃত্যু
করোনার দ্বিতীয় ধাক্কা অনেকটাই সামাল করে ফেলেছে ভারত। ইতিমধ্যেই দেশটির কেন্দ্রীয় সরকারের একাধিক নেতামন্ত্রী এই দাবি করেছেন। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এখনও মারণ ভাইরাসের কবলে দেশটিতে দৈনিক হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে। যার ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৪ লক্ষের গণ্ডি। আমেরিকা এবং ব্রাজিলে ৪ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৫৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ৬৬২ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে ।এর আগে গত ২৭শে জুন দেশে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েদিল স্বাস্থ্য বিভাগ।
পাবনায় আবারো রেকর্ড ভেঙেছে করোনা সনাক্তের সংখ্যা। গত দু’বছরের মধ্যে বুধবার সর্বোচ্চ ১৭৭ জন সনাক্তের পরদিনই ভেঙেছে সংক্রমণের রেকর্ড।
জীবনাবসান হয়েছে বিতর্কিত দুইবারের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের। ৯/১১-র পর আফগানিস্তান অভিযান এবং পরবর্তীকালে ইরাকে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে লড়াইয়ের মূল রূপকার তিনি।
যশোর প্রতিনিধি:সীমান্তবার্তী জেলা যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
মগবাজারের ওয়্যারলের এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর নবী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।