বন্ধুদের সঙ্গে গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে তার লাশ সিটি করপোরেশনের গাছা থানাধীন ধীতপুর ঘাট এলাকার তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়।
মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমাম হাসান (৭) ও রিয়ান মিয়া (৯) নামের দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বরগুনার বেতাগীতে একটি নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাঙ্কে ঢুকে আটকা পরে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু ও ১জন গুরুতর অসুস্থ হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জন ঢাকা মহানগর এবং ১ জন কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন।
রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকার জামিয়াতুল বালাক মাদরাসায় বিষপানে রিফাত হোসেন (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া ওসমান গনি (৬০) নামে আরো এক জেলে মারা গেছেন। সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দেশে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
আবার চালু হয়েছে অনলাইনে জন্ম ও মৃত্যুনিবন্ধনের আবেদন প্রক্রিয়া। মাসখানেক বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে এটি ফের চালু করা হয়।
ডেঙ্গুর প্রকোপ কমছেই না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।