দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে আব্দুল কাশেম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল কাশেম নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে।
মৃত
ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে শুক্রবারের সব শেষ তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল ৭৮৫ জন রোগী।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৪ জনে।
নির্মাণাধীন ১২ তলা ছাত্রাবাসের ৯ তলায় কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুক্রবার সকালে নির্মাণাধীন শেখ রাসেল হলে এ দুর্ঘটনা ঘটে।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় গারকি জেলায় ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলা একটি বাড়ি ভেঙে পড়েছে। এ ঘটনায় অনন্ত দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধাকরারীরা এখনও সেখানে কাজ করে যাচ্ছেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের চরভদ্রাসনে সাপে কামড়ের ছয় দিন পর বেদানা মণ্ডল (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
প্রসব বেদনায় কাতর স্ত্রীকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করেছেন এক স্বামী। এতে সুস্থ-স্বাভাবিক সন্তানের জন্ম দিলেও অতিরিক্তি রক্তক্ষরণে মায়ের মৃত্যু হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাসের কন্যা সন্তান নুসরাত জাহানের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।