নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম আকরামুল আলম (৫৫)।
মৃত
দেশে বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
চাঁদপুরের হাইমচরে ভাড়াটিয়া লোকদের মাধ্যমে আপন ছেলে মো. আরিফ হোসেনকে (২৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মা খুকি বেগম (৪৩) ও আসামি মো. জয়নাল গাজী (২৪)কে মৃত্যুদণ্ড এবং সহযোগী দুই আসামি ইউছুফ মোল্লা (২৭) ও মাহবুব মোল্লা (২৬) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জিম্বাবুয়ের কিংবদন্তি এই ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৯ বছর বয়সেই মারা যাওয়ার খবরটি গুজব।
নরসিংদী শহরের বটতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী রেল স্টেশনের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সাভারের আশুলিয়ায় বংশী নদীর পাশে গর্তের পানিতে ডুবে জিহাদ (১৭) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। ওয়েল্ডিং (ঝালাই) করার সময় তার মৃত্যু হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৩৫) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২আগস্ট) সন্ধ্যায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দেশে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রাজধানীর মালিবাগের আনসার সদর দপ্তরের বিপরীতে গুলবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।