দীর্ঘ ১৩ বছর কারাবন্দী থাকার পর গত সপ্তাহের সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।
মৃত
ফরিদপুরের নগরকান্দা থানায় চাচা রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত।
গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে চিকিৎসাধীন দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ৪ জন রোগী।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫২তম মৃত্যুবার্ষিকী রোববার (২০ আগস্ট)। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের থাট্টায় বিমান বিধ্বস্ত হয়ে তিনি শাহাদত বরণ করেন।
দিনাজপুরের ঘোড়াঘাটে খেলার সাথীদের সাথে গোসল করতে গিয়ে মাইলা নদীর পানিতে ডুবে রাসেল (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) সকালে পার্বতীপুর শহরের পুরাতন বাজারের পাশের তিলাই নদীর রেল ব্রীজে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে।
দেশে শনিবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচীতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মিয়া চাঁন-(৫৫) নামে এক বিএনপির নেতা মৃত্যুবরন করেছেন।
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশের উব্দাখালি নদীতে ডুবে সাহাবিল মিয়া নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চত্রংপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাহাবিল ওই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বেশকিছু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।