ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার কারণে বন্ধ রয়েছে রাজধানীর আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রোরেল চলাচল। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পর এ ঘটনা ঘটে।
- সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর শীর্ষে বাংলাদেশি অভিবাসীরা
- * * * *
- তাজমহল ‘মন্দির’ ছিল, দাবি নিয়ে আদালতে হিন্দুত্ববাদীরা
- * * * *
- আকুর দায় পরিশোধের পর রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে
- * * * *
- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাহিদ রহমান
- * * * *
- ৩১ জুলাইয়ের মধ্যে সব দলের কাছে আয়-ব্যয়ের তথ্য চেয়েছে ইসি
- * * * *
মেট্রোরেল
দ্রুতই চালু করা হচ্ছে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন। আগামী এক মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটি চালু করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে শুক্রবার বিকেলে মেট্রোরেল পরিচালনার উদ্যোগ নিয়েছে। তবে কোন শুক্রবার থেকে চলবে, সেটি এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
রাজধানীর দ্রুতগতির বিদ্যুৎ চালিত গণপরিবহন মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন চলাচল করে আসছিল। তবে অল্প কিছু দিনের মধ্যে রাজধানীবাসী সপ্তাহে সাত দিনই মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন বলে ডিএমটিসিএলের দায়িত্বশীল একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে মেট্রোরেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলা থেকে রুহুল কবির রিজভী রিজভী, মিয়া গোলাম পারওয়ার ও নুরুল হক নুরসহ ৪৭ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
পানির বোতল দরজায় আটকে বেশ কয়েকবার বন্ধ হয়েছে রাজধানীবাসীর স্বস্তির মেট্রোরেল চলাচল। এবার বড়ইয়ের বিচি আটকে মেট্রোরেলের তিন মিনিট বিলম্ব হয়েছে।
নিরাপত্তার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার মেট্রোরেলকে জরুরি সেবা (কেপিআই) হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজল কবির খান।
৩৭ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের সময়কার সহিংতা ঘিরে বন্ধ ছিল রাজধানীর মানুষের স্বস্তির পরিবহন মেট্রোরেল। আগামী রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চলবে বাহনটি।শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া।
কর্মবিরতি প্রত্যাহার করে মঙ্গলবার (২০ আগস্ট) কাজে ফিরেছেন মেট্রোরেলের কর্মচারীরা। এ অবস্থায় শিগগিরই বিদ্যমান সংকট কেটে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।