হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ নুরুল আলম নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
যাত্রী
যুক্তরাজ্যে ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে পড়েছেন বিমান পরিষেবার যাত্রীরা। দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেই সঙ্গে বাতিল হচ্ছে ফ্লাইটও । ফলে ভোগান্তিতে পড়েছেন বিমানযাত্রীরা।
জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক যাত্রী সন্তান প্রসব করেছেন। জামালপুর জেলার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে শাহ জামাল।
নতুন ‘এয়ারলাইনস ক্ষতিপূরণ নিয়ম’ ঘোষণা করল সৌদি আরব। এর আওতায় বিমান ছেড়ে যেতে বিলম্ব করলে এবং লাগেজ হারানো গেলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা। যাত্রীদের অধিকার নিশ্চিত করতে নতুন এ নিয়ম জারি করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে মোহাম্মদ কবির (৫০) নামের এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।
পদ্মা সেতু চালু হওয়ার আগে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা থেকে লঞ্চে করে বরিশালসহ উপকূলীয় বিভিন্ন জেলায় যাতায়াত করত।এক বছরের মধ্যে, এই সংখ্যা ৩৩ হাজার থেকে কমে ১২ হাজারে পৌঁছেছে।
ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।
৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাতের মূলহোতা অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভয়াবহ দুর্ঘটনা ঘটলো হিমাচল প্রদেশের মান্ডি জেলায়। বৃষ্টির কারণে রাস্তার বিশাল অংশ ধসে যাওয়ায় একটি যাত্রীবাহী বাস প্রায় ৩০ ফুট নিচে পড়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে পুলিশ।
ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরিফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়ে টুইট করেছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।