যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'শনিবার বিকেল' মুক্তি পেতে চলেছে। রিয়ালেন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে ছবিটি মুক্তি দেবে সিঙ্গাপুরভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।
- ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে সরকার কঠোর হাতে দমন করবে’
- * * * *
- ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে এআই শিক্ষা যুক্ত হচ্ছে : শিক্ষামন্ত্রী
- * * * *
- বছরের পর বছর কাজ শুরু হয় না, হলেও ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না’
- * * * *
- দিনাজপুরে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
- * * * *
- সরকার স্বাস্থ্যখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে : সমাজকল্যাণ মন্ত্র
- * * * *
যুক্তরাষ্ট
যুক্তরাষ্ট্রের সাথে ‘নিউ স্টার্ট' চুক্তিতে রাশিয়া তার অংশগ্রহণ স্থগিত করার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই চুক্তির ফলে দুই দেশ কৌশলগত পরমাণু অস্ত্র সীমিত করার কথা ঘোষণা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের এক দিন পরই এ ঘোষণা দিলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী লস অ্যাঞ্জেলেসের প্যারিস শহরে নবনির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করবেন।
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতি 'ভয়াবহ সমর্থন' না দিতে চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এছাড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনের মাধ্যমে মার্কিন আকাশসীমা লঙ্ঘনের নিন্দাও জ্ঞাপন করেছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে বিরল এক বৈঠকের প্রেক্ষাপটে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রাশিয়ার সেনাদের সহযোগী ‘ভাড়াটে বাহিনী’ হিসেবে ইউক্রেনে যুদ্ধরত ওয়াগনার গ্রুপটির ৩০ হাজারের বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে ৯ হাজার সেনা সরাসরি যুদ্ধে প্রাণ হারিয়েছেন। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এ দাবি করেছে।
উত্তর কোরিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত যৌথ সামরিক মহড়া নিয়ে এগিয়ে গেলে, উত্তর কোরিয়া নজিরবিহীন প্রতিক্রিয়া দেখাবে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায়, এই যৌথ মহড়ার বিষয়ে দ্রুত পরিকল্পনা করা হয়।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে নির্বিচার গুলিবর্ষণে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের সবাই পরস্পরের কাছাকাছি ছিল। ছোট্ট শহর আরকাবুতলায় শুক্রবার এ ঘটনা ঘটে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ভুল বোঝাবুঝি’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আরো শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চায়।
যুক্তরাষ্ট্রের ওহায়ো শহরের ইস্ট প্যালেস্টাইনে বিষাক্ত রাসায়নিকবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নানা প্রশ্নের জবাব চাইছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনী ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা ডেরেক শোলে বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, মানবাধিকার সুরক্ষা এবং মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর গুরুত্বারোপ করেছেন।