ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হলে তা 'মারাত্মক ঝুঁকি'' সৃষ্টি করতে পারে বলে পাশ্চাত্যের দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো।
যুদ্ধবিমান
তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের চেয়ে অত্যাধুনিক সামরিক বিমান প্রস্তুতের ঘোষণা দিয়েছে। দেশটির সমরাস্ত্র প্রস্ততকারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার 'ওজগুল' নামে এই প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
রাশিয়ার অত্যাধুনিক জঙ্গিবিমান সুখোই সু-৩৫ আগামী সপ্তাহে হাতে পাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সুখোই সু-৩৫ হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চীনের ৩৮টি যুদ্ধবিমান এবং একটি টিবি-০০১ ড্রোন দ্বীপটির চারিদিকে প্রদক্ষিণ করেছে।মন্ত্রণালয় জানিয়েছে, ১৯টি বিমান চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ান দ্বীপকে আলাদা করার মধ্যরেখা অতিক্রম করেছে।
পোল্যান্ডের অনুরোধে ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মানির সরকার। ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন মোকাবিলায় কিয়েভকে মিগ–২৯ যুদ্ধবিমান দিতে অনুরোধ করেছিল ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডের সরকার।
তাইওয়ানকে ঘিরে ৭১টি যুদ্ধবিমান আর ৯টি রণতরীর মহড়া চালিয়েছে চীন। শনিবার তিন দিনের মহড়ার প্রথম দিনেই অন্তত ৪৫টি যুদ্ধবিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনে প্রবেশ করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
ইউক্রেনের উপকূলে এবার রুশ হামলার শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কৃষ্ণসাগরের আকাশে মঙ্গলবার আমেরিকার একটি নজরদারি ড্রোনকে গুলি চালিয়ে ভূপাতিত করেছে রুশ যুদ্ধবিমান।
রাশিয়া থেকে সুখোই-৩৫ (এসইউ-৩৫) যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইরান। ইরানের সম্প্রচার মাধ্যম রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত না করলেও ইরান ক্রয় চূড়ান্ত করেছে বলে দাবি করেছে।
ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা কিয়েভে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিলেও ‘আগামী সপ্তাহে’ পাঠানো সম্ভব হবে না বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রোঁ বলেছেন
রুশ বাহিনীর মোকাবেলায় মিত্ররা ইউক্রেনকে যুদ্ধবিমানও দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সাম্প্রতিক সময়ে পাশ্চাত্যের নেতারা শিগগিরই যুদ্ধবিমান না দেয়ার কথা বললেও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ রোববার সংবাদ সম্মেলনে ভিন্ন তথ্য জানিয়েছেন।