যুবক

রাজশাহীতে ৮ স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

রাজশাহীতে ৮ স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

টেকনাফে র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শেখ আহমদ (৩৮) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর পান্থপথে ছুরিকাঘাতে ফারুক (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফারুকের বাবার নাম সায়েম আলী। কারওয়ান বাজার রেললাইন বস্তিতে থাকতেন তিনি।

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে তার নাম ইফতিয়াক রাব্বি (৩৩) বলে জানা গেছে।

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভাডভ্যান সংঘর্ষে কাজী আরশাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত হাফিজুল আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।