বাগেরহাটের মোংলার মিঠাখালীতে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩৩তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে।
যুব
হবিগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুতায়িত হয়ে উত্তম কুমার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ-বানিয়াচং হাওরের জিলুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত উত্তম কুমার বানিয়াচং উপজেলার আরিয়ামুগুর গ্রামের জিসু কুমারের পুত্র।
সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ সাদাত হোসেন (১৯) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে নেমে একরামুল হক নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। নিহত একরামুল উপজেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় রাজীব শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাজীব চট্টগ্রাম জোরালগঞ্জ এলাকার শাহ আলম শেখের ছেলে।
শরীয়তপুর জেলার সদর উপজেলার শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডের খেলসি বিলাস খান নামক গ্রামে ইয়ামিন (৩০) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করতে গিয়ে গরুর লাথিতে আব্দুল হাকিম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় কোরবানির মাংস আটকে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়।
দিনাজপুরের চিরিরবন্দরে আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে আব্দুর রশিদ ওরফে আহাদ আলী নামে এক যুবক মারা গেছেন।