যুক্তরাষ্ট্রের ওরিগণ ন্যাশনাল গার্ড এবং সশস্ত্র বাহিনী বিভাগের মধ্যকার স্টেট পার্টনারশীপ প্রোগামের পনের বৎসর পূর্তি উপলক্ষ্যে আজ বুধবার যুক্তরাষ্ট্রের অফিস অফ ডিফেন্স কো-অপারেশন (ওডিসি) চীফ লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালেসারের পক্ষ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
রাষ্ট্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে এসিস ব্যানিতেজ সালাস।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ দিন সেনাবাহিনীর মাঠে থাকার বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির অনুমতি পেলে আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিলে টান পড়েছে।
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণে সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মার্কিনিরা যেন আমাদের মানবাধিকার না শেখায়। বরং বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে। যারা আমাদের মানবাধিকার শেখাতে চায়, তাদের মাস্টার আমরা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশ জাতিসঙ্ঘের (ইউএন) মহাসচিবের শান্তিরক্ষা অ্যাজেন্ডার সাতটি অগ্রাধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্রের লাসভেগাসে নেভেদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ বিলিয়ন ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত। বুধবার এ নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন আর্জেন্টিনার নতুন আবাসিক রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা।বুধবার (৬ ডিসেম্বর) বঙ্গভবনে আর্জেন্টাইন রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন।