রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ইলেকট্রিশিয়ান শামিম হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭৩ জন হাসপাতালে
- * * * *
- ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত
- * * * *
- বজ্রপাতে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- * * * *
- ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
- * * * *
- চাঁপাইনবাবগঞ্জে সালিশে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- * * * *
রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া মাহাবুব হত্যা মামলায় তার একদিনের রিমান্ড এবং আরও দুটি মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (২১ অক্টোবর) দ্রুত বিচার আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের আইনজীবীদের পক্ষ থেকে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন বিচারক নির্জন কুমার মিত্র।
ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইকরামুল নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর কাফরুল থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কামাল আহমেদ মজুমদারকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।
রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্ট এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার বিভাগের কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় পাঁচ আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।