প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিভিন্ন জেলায় করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আর রিমান্ড না নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে ওই অভিযোগে বিভিন্ন জেলায় করা মামলা শুধু রাজশাহীর আদালতে বিচার করার নির্দেশ দেয়া হয়েছে।
রিমান্ড
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার নয় আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিতে রোববার পুলিশের আবেদনের শুনানি হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন স্প্রে ম্যান টিটু মোল্লাকে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দেওয়া ‘তেলাপোকা মারার ওষুধের’ বিষক্রিয়ায় দুই সন্তানের মৃত্যুর মামলায় এই স্প্রে ম্যান টিটু মোল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চাঁদা না পেয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অপহরণের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার শেষে রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এ রিমান্ড মঞ্জুর করেন।
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে
চট্টগ্রামে নারী সহকর্মীকে ধর্ষণ মামলায় এক পুলিশ কনস্টেবলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় দশ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ক্রেনচালক মো: আল-আমিন হোসেন ওরফে হৃদয়সহ (২৫) ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।