যশোর প্রতিনিধি : করোনা রোগীদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ৪টি হাই ফ্লো নজেল ক্যানোলা দিল আকিজ গ্রুপ।
রেল
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং করোনার লক্ষণ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গণভবনে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।
যশোরে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিনই করোনায় দুই-চার জনের মৃত্যু হচ্ছে। হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে শয্যার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে মাস দুয়েক আগে কোনো ধরণের জনবল কাঠামো ছাড়াই তিন শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। ফলে করোনা সামাল দিতে গিয়ে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে বিদায়ী সেনাপ্রধান এ সাক্ষাৎ করেন।
করোনা সংক্রমণ রোধে ঢাকার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ জুন) রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় রেল লাইন স্বংস্কার করার সময় ক্রেন উল্টে লাইনের উপর পড়ায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বিপাকে পড়ে ঢাকাগামী তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা।
গাজীপুর-ঢাকা রুটের যাত্রীদের চলাচল আরো সহজ করতে বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আগামি রবিবার (২০ জুন) থেকে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন চালু করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
পাবনা প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালক শরিফুল ইসলাম। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত এ রেল কর্মকর্তাকে ঢাকায় পাঠানোর জন্য খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেসে আলাদা একটি বগি যুক্ত করা হয়। কোয়ারেন্টাইন কোচ হিসেবে যুক্ত এ বগিতে একাই ঢাকার উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম।
বিয়ে করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত ৫ই জুন ঢাকায় হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে অ্যাডভোকেট শাম্মী আকতার মনি (৪২) এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।