বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত।
- কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১০৭ সদস্য গ্রেফতার
- * * * *
- বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল
- * * * *
- "মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো"
- * * * *
- জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন
- * * * *
- আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
- * * * *
লোডশেডিং
মঙ্গলবার থেকে সারাদেশে এলাকা ভিত্তিক লোডশেডিং করা বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। সেই সঙ্গে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বিদ্যুতের লোডশেডিং আগামী সেপ্টেম্বর পর্যন্ত সহনীয় পর্যায়ে আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে সরকার লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
হঠাৎ করেই বিদ্যুতের লোডশেডিং ভয়াবহভাবে বেড়ে গেছে৷ কেন বিদ্যুতের এত ঘাটতি দেখা দিলো? বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না?