বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা খাল এলাকায় অভিযান চালিয়ে জবাই করা দুটি হরিণ ও শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড ও বন বিভাগ।
শিকার
চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে দুটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ।
রাষ্ট্রপতির সঙ্গে সাংবাদিকদের একটি সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেসসচিবের আক্রোশের কবলে পড়ে বঙ্গভবনের প্রেস উইং। বঙ্গভবনে বর্তমানে কোনো প্রেস উইং নেই। ওই সময় এখান থেকে গোটা প্রেস উইং প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেছেন, হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
ঢাকার রমনা এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক হামলার শিকার হওয়ার খবরে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বেতমোর নদী থেকে একটি ট্রলারসহ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বনরক্ষীরা।
ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকদের মাঝ থেকে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে এমন অভিজ্ঞতার শিকার বলেই অভিযোগ তার। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়াল্ড হেরিটেজ সাইডের ডিমেরচর এলাকায় ফাঁদে আটকা হরিণসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা।
শীতের শুরুতেই চলনবিলে পাখি শিকারের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পাখি রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশকর্মীরা।