বরিশাল নগরীতে নয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
শিশু ধর্ষণ
চাঁদপুর জেলার কচুয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. বোরহান উদ্দিন (৩৫) নামে মসজিদের ইমামকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ নবীনগর ক্যাম্প। রাতে আশুলিয়ার ঘোষবাগের কোন্ডলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে নাসিমকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লার দক্ষিন কায়েমপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
ঝালকাঠির রাজাপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলার একমাত্র আসামি মো. শাহিন হাওলাদারকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. ফরিদ। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।
নাটোরে শিশু ধর্ষণ মামলায় আজানুর রহমান নামের এক আসামিকে দশ বছর আটকাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
বগুড়ায় সাত বছরের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ ও হত্যা মামলায় জড়িত চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একইসাথে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে করা মামলায় লিয়াকত আলী (৫৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড- দিয়েছেন আদালত।
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল ইসলাম (৩২) নামের এক কৃষককে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।