এশিয়া কাপ ২০২২ শুরু হতে আর বেশি দেরি নেই। ২৭ অগাস্ট সংযুক্ত আরব আমিরাতে মূল রাউন্ডের ম্যাচগুলো শুরু হতে চলেছে। এ উপলক্ষে নতুন ট্রফি উদ্বোধন করা হয়েছে। কেউ কেউ বলছেন, এটিই এ যাবৎকালের সেরা ট্রফি। সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী এই ট্রফির উদ্বোধন করেছেন। শিরোপা জয়ী দল এটি নিয়েই ঘরে ফিরবে।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
শিয়া
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনের মতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপ ও অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একক রাজত্ব করবেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
ভারত-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কে এখন কোয়াডের (ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের জোট) মেঘে ঢাকা পড়তে যাচ্ছে। মস্কোর বক্তব্য, আমেরিকার সহচর হয়ে সমুদ্রপথে নয়াদিল্লি কোয়াড-এর মাধ্যমে চীন ও রাশিয়া-বিরোধী নীতি নিচ্ছে। ভারতের পাল্টা যুক্তি হলো, কোয়াড সকলের জন্য, কারো বিরুদ্ধে নয়।
ইউক্রেনের বন্দর শহর ওডেসায় বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওডেসার অস্ত্রাগারটি ধ্বংস করা হয়েছে।
চোটের ধকল কাটিয়ে লম্বা সময় পর মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিলেন হাসান মাহমুদ। হতাশার জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের খানিকটা প্রাপ্তি ছিল তার বোলিং।
একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। রাশিয়ার নেতৃত্বে অনুষ্ঠেয় এ মহড়ায় আরও অংশ নেবে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও অন্যান্য দেশ।
ইউক্রেনের উপর রাশিয়ার হামলা ইউরোপের অনেক দেশকে নতুন করে নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করতে বাধ্য করছে। উত্তরের নর্ডিক দেশগুলোও সেই প্রবণতায় ব্যতিক্রম নয়।
আসন্ন এশিয়া কাপে মেইক শিপ্ট ওপেনারের পরিকল্পনা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই এশিয়া কাপের জন্য ঘোষিত দলে দুইজন স্বীকৃত ওপেনার রেখেছে বাংলাদেশ।
জার্মানির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্টসহ একাধিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত ১০টি বিমান আটকে আছে।
চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাই আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। দলে অনেক দিন পর ফিরেছেন সাব্বির রহমান রুম্মন ।