দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল সোমবার (৪ ডিসেম্বর) শেষ হয়েছে। এদিন ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হয় বৈঠক। তবে, রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি ।
সংসদ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩২টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৬৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সারাদেশে ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বিকেল ৪টার মধ্যে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
দলীয় সংসদ সদস্যরা স্বতন্ত্রপ্রার্থী হলে পদত্যাগ করতে হবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো: শরিফুল আলম এ তথ্য জানান।
একাদশ জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল ও ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর সঙ্গে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে নেপাল ফেডারেল পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা মাগার সৌজন্য সাক্ষাৎ করেছেন।এ সময় ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো জোটের অন্তর্ভুক্ত হয়ে অভিন্ন প্রতীকে ভোট করতে চাইলে আগামীকাল শনিবারের (১৮ নভেম্বর) মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।