দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।মঙ্গলবার (১৭ অক্টোবর) আগারগাঁওয়ের আইডিবি ভবন এলাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় জোটটি।
সংসদ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
আগামী ২২ অক্টোবর রোববার বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিতজাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও ২০২৩ সালের ৫ম অধিবেশন শুরু হবে।
একাদশ জাতীয় সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, প্রকৃত বিরোধী দল না থাকা এবং প্রধান বিরোধী দলের কার্যকর অংশগ্রহণের অভাবে জনগণের প্রত্যাশা পূরণে ঘাটতি রয়ে গেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের সমন্বয়ে যৌথ সভা ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রায় ১০০ বছর আগে নির্মিত ভারতের লোকসভা ভবনে শেষ বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। ১৯২৭ সালে নির্মিত ভবনটিতে আর বসবে না কোনো অধিবেশন। এখন থেকে নতুন ভবনে কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। তাই আগামী অক্টোবরে চলমান সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্রব্যমূল্য ও ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ে ফের সংসদে সমালোচনার মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আজ বিকেল ৪টা ২২ মিনিটে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয়েছে।