বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে এ সংঘর্ষে ৫-৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সচিবালয়
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা মঙ্গলবার (১৭ জুন) ফের বিক্ষোভে নেমেছেন। ঈদের পর দ্বিতীয় দিনের মতো বেলা ১১টার পর সচিবালয়ে কর্মবিরতি ও গণজমায়েত করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে, সোমবার (১৬ জুন) প্রথমবার ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরে আন্দোলনে অংশ নেন তারা।
ঈদুল আজহার লম্বা ছুটি শেষে সরকারি অফিস-আদালত চালু হওয়ার পরদিনই আন্দোলন শুরু হয়েছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা।
নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও বিতর্কিত আমলাদের অপসারণ না করায় জুলাই ঐক্যের পূর্বঘোষিত কর্মসূচি শুরু হয়েছে।মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য চত্বর থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিলের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।সোমবার (২ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে থেকে কর্মচারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ রবিবারও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা বিক্ষোভ মিছিল শুরু করেন।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে কর্মচারী-কর্মকর্তাদের আন্দোলনে একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয়েছে সচিবালয়ে। চারদিনের জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলেই এ সংকট নিরসনে একটা সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।