সচিবালয়

সচিবালয়ে প্রবেশে ইস্যু করা হবে আলাদা কার্ড

সচিবালয়ে প্রবেশে ইস্যু করা হবে আলাদা কার্ড

অতি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে আলাদা প্রেস কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো সেখানে ছিল। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত

সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সেখানে নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‌শনিবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাতিল হলো সচিবালয়ের সব অস্থায়ী প্রবেশ পাস

বাতিল হলো সচিবালয়ের সব অস্থায়ী প্রবেশ পাস

সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করেছে সরকার।

সচিবালয়ে অগ্নিকাণ্ড বিপ্লববিরোধী ষড়যন্ত্র : বিপ্লবী ছাত্র পরিষদ

সচিবালয়ে অগ্নিকাণ্ড বিপ্লববিরোধী ষড়যন্ত্র : বিপ্লবী ছাত্র পরিষদ

ফ্যাসিবাদ পুনর্বাসনে জড়িত আগস্ট বিপ্লববিরোধী দেশি-বিদেশি কুচক্রী মহল সচিবালয়ে অগ্নিসংযোগে জড়িত বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সচিবালয়ে আগুনের পেছনে ষড়যন্ত্র রয়েছে : জামাল হায়দার

সচিবালয়ে আগুনের পেছনে ষড়যন্ত্র রয়েছে : জামাল হায়দার

১২ দলীয় জোট প্রধান সাবেক মন্ত্রী জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে।’