সচিবালয়ে লাগা আগুনে জরুরি নথি পুড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকার শেখ হাসিনা আমলের নথি চাওয়ার পরই তা গায়েব করতে আগুন দেওয়া হয়েছে। নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্তের দাবি জানাই।
সচিবালয়
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৭ নম্বর ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরেজমিনে পুড়ে যাওয়া ভবনটিতে গিয়ে এ চিত্র দেখা গেছে।
রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য অবশেষে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে।
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ছয় ঘণ্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্টায় সকালে তা নিয়ন্ত্রণে এলে সেখানে যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন।
সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সচিবালয়ের যে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে বসতেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।
দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে।
দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস।