পটুয়াখালীর বাউফলের চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া এই পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে।
সন্তানের জন্ম
চুয়াডাঙ্গা থেকে যশোরগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সন্তান প্রসব করেছেন রেশমা খাতুন (২৭) নামে এক নারী।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাবার বাড়ি যাওয়ার পথে চলন্ত ট্রেনেই তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন ২৩ বছর বয়সী মোকসেদা আক্তার প্রিয়া। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে ৬ নবজাতকের জন্ম দেন তিনি।
ফেনীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ হোসনে আরা (২৫)। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টায় ফেনী জেনারেল হাসপাতালে দুইটি ছেলে ও একটি মেয়ে শিশুর জন্ম দেন তিনি। মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কক্সবাজারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তার নাম তসলিমা কাউসার। ওই গৃহবধূ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
জামালপুরের ইসলামপুরে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামে এক গৃহবধূ।বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।
ভারতের বিহার রাজ্যে স্বাভাবিকভাবে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তাহেরা বেগম নামে এক নারী।রোববার (৫ মে) ভোরে রাজ্যের উত্তর দিনাজপুর জেলার এক বেসরকারি নার্সিংহোমে পাঁচ নবজাতকের জন্ম দেন ওই নারী।
পাকিস্তানে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। জন্ম নেয়া সন্তানের মধ্যে চারজন ছেলে এবং অন্য দু’জন মেয়ে। গত শুক্রবার (১৯ এপ্রিল) দেশটির রাওয়ালপিন্ডি জেলা সদর হাসপাতালে একসঙ্গে ওই ছয় সন্তানের জন্ম হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন এক প্রসূতি। এদের মধ্য ২টি ছেলে ও ১টি মেয়ে সন্তান।
ফরিদপুরে স্বাভাবিকভাবে একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বৈশাখী রায় (২৩) নামের এক গৃহবধু।শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চার সন্তানের জন্ম দেন তিনি।