দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদরের আংশিক ও কালিয়া উপজেলা) আসনে প্রতীক বরাদ্দের পরদিন নৌকার প্রার্থী স্বামীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। তিনি এ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী।
- ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবো না: জামায়াত আমির
- * * * *
- আরএফএল গ্রুপে নিয়োগ, ঢাকায় কাজের সুযোগ
- * * * *
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন
- * * * *
- তরুণ ফুটবলারদের নিয়ে ধৈর্য ধরতে বললেন স্কালোনি
- * * * *
- ৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- * * * *
সমর্থন
রাজধানীতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর বিজয়নগর থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগর এসে মিছিলটি শেষ হয়।
হরতাল সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। এর আগে গত রাতে নগরীর রূপাতলীতে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। হরতালে দূরপাল্লা রুটে সিমীত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।
ঝিনাইদহে হরতাল সমর্থনে জেলা বিএনপির ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে তারা এ মিছিল বের করে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও যুবদলের নেতাকর্মীরা।
সন্ধ্যা হরতাল। হরতালের সমর্থনে রাজধানীর শান্তিনগর এলাকায় মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দেশব্যাপী হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীতে সড়ক ও রেললাইন অবরোধ করে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিকে অবরোধে দূরপাল্লা রুটে সীমিত যান চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।