মাগুরা-লাঙ্গলবাঁধ সড়কের শ্রীপুর নতুন বাজার এলাকায় মঙ্গলবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় মীর আশরাফ আলী (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মীর আশরাফ আলী শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের মীর রহমত আলীর ছেলে।
সাইকেল
গাজীপুরে মো: শরীফ হোসেন রিফাত (২০) নামে এক মোটরসাইকেল চালককে হাত-পা বেঁধে তুরাগের মাঝ নদীতে ডুবিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও নৌকার মাঝিকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। রবিবার রাতে তাদের একজনকে গাজীপুর এবং অপরজনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয়।
পঞ্চগড় সদর উপজেলার সাড়ে নয় মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় শেখ ফরিদ (২৪) ও শরিফুল (২৫) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা লেগে মো. ফরহাদ (২২) নামে এক যুবক নিহত ও তার বন্ধু আহত হয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা শাহজালাল হাউজিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আসন্ন ঈদুল আজহার সময় লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। বুধবার এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কাজীরহাট ও শাকদাহ এলাকায় তাদের মৃত্যু হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। বুধবার সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।
বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই আবু তালেব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪ টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও স্টান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার কান্দাপাড়া গ্রামের মৃত রেসমত আলীর ছেলে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার দেবনগরের মাগুরমারী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।