পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আজ শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাগর
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দেশের উত্তর-পূর্ব দিকে উপকূলের দিকে ধেয়ে আসছে। ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোকে এক নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে সতর্ক করে দিচ্ছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দফতর।ভারতের আবহাওয়া বিভাগ এরই মধ্যে তাদের ওয়েবসাইটে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আগমন সম্পর্কে সতর্ক করে দিয়েছে।
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়তে পারে বলে আবাহাওয়া অফিস জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি রেনসে তিরিঙ্ক বলেছেন যে, বঙ্গপোসাগরীয় অঞ্চলে বাংলাদেশের আরো সক্রিয় ভূমিকা আশা করে ইউরোপীয় ইউনিয়ন।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ইরান তেল বোঝাই জাহাজ ছিনতাই করেছে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। বুধবার সেই জাহাজ মুক্ত হয়েছে বলে জানিয়েছে ওমানের কোস্টগার্ড।
ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের কাছে পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করে সশস্ত্র ব্যক্তিরা ইরানের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স জানিয়েছে।
প্রায় ছয় ঘণ্টার এক অভিযানে ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কাঠের নৌকা থেকে বাংলাদেশীসহ ৩৯৪ জনকে উদ্ধার করা হয়েছে।
দু’এক দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।