সাতক্ষীরায় বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা এবং ২৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
সাতক্ষীরায়
সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গোলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ভারতে পাচারকালে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
দেশে প্রথমবারের মতো ইউটিউব চ্যানেলে উপস্থাপনা করল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ‘পুষ্প’।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৬ পিস স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ওই চোরা কারবারিকে আটক করা হয়।
সাতক্ষীরায় অষ্টম শ্রেনীর ছাত্রী সানজিদা হোসেন সেজুতি হত্যার ঘটনায় প্রেমিক আব্দুর রহমানকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সাতক্ষীরার কলারোয়া থানার কাজিরহাট এলাকা থেকে স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকাল ৪টার দিকে এক অভিযান চালিয়ে ৩টি স্বর্ণের বারসহ মজনু খান (৪১) নামের পাচারকারীকে আটক করা হয়। আটক মজনু খান মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চাড়াভাঙ্গা গ্রামের আশেদ আলী খানের ছেলে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরা তালায় বাল্যবিবাহের হাত থেকে মুক্তি পেল চতুর্থ শ্রেণির ছাত্রী জয়া দাস। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা গ্রামের পাচু গোপাল দাসের কন্যা।
সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় আটককৃত জেলেদের ব্যবহৃত দুইটি নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।