ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভেরম্যানকে বরখাস্ত করা হয়েছে। ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শনের জন্য পুলিশ বাহিনীকে দোষারোপ করার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার তাকে বরখাস্ত করলেন। কে তার স্থলাভিষিক্ত হচ্ছেন, তা এখনো বলা হয়নি।