টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।
সেবক
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন ওরফে মিঠুকে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এ ছাড়া তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
রাজধানীর খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যার ১৩ দিন পর মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন ছৈয়ালের বিরুদ্ধে।
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মরকুন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার (১০অক্টোবর) রাতে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।