কাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে ইতোমধ্যেই সৌধ চত্বরের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার ও রং-তুলির কাজ শেষ হয়েছে।
স্মৃতিসৌধ
শোষিত আর বঞ্চিত বাঙালিকে মুক্তির পথ দেখাতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা অকাতরে নিজের বিলিয়ে দিয়েছেন, জাতির সেই সূর্যসন্তানদের স্মরণে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধকে প্রস্তুত করা হয়েছে।
মহান বিজয় দিবস উদ্যাপনকে ঘিরে ভিআইপিদের নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য ৪ঠা ডিসেম্বর থেকে আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কর্তৃপক্ষ।
চলছে বিজয়ের মাস। আবেগ আর অনুভূতির স্থান সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এই স্থানে আগামী ১২ দিন সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। মহান বিজয় দিবস উদযাপন ঘিরে প্রস্তুতি নিতেই এ আদেশ দেওয়া হয় বলে জানায় গণপূর্ত বিভাগ।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষ্যে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষণ করেছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্পিকার এ শ্রদ্ধা জানান।
মহান স্বাধীনতার ৫৩তম বার্ষিকীতে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান।