চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১ টা ও সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায়
নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিপা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই শিশু আমেনা (৪), মো. আনাস (৩) এবং স্বামী আতাউর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল নামকস্থানে ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের লিটন আলী ছেলে অর্নাস ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাসান আলী (২২) ও অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ট্রাক চালকের সহকারী বাবুল আলীকে আটক করেছে পুলিশ।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৩০) নিহত হয়েছেন।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চারজন আরব প্রবাসী নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর কামরাঙ্গীরচরে সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা ওই ছেলে শিশুর বয়স আনুমানিক ৮ ধেকে ১০ হতে পারে। তার পরনে ছিলো লাল পায়জামা ও নিল গেঞ্জি। রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ট্রাকের চাপায় বিপুল মিয়া নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহোদর ভাই-বোন নিহত হয়েছেন।রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন স্বামী-স্ত্রীসহ তিনজন।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় শফিক নূর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শফিক নূর সুনামগঞ্জের দিরাই থানার কামালপুর এলাকার হারুন অর রশিদের ছেলে।