রাজধানী ঢাকার মোহাম্মদপুর, বনানী ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায়
মানিকগঞ্জে ট্রাকচাপায় মাসুদুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় জীবন হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গার উপজেলার হারদি-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের রশিদুল ইসলারে ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
সৌদি আরবের নাজরান এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের সহকর্মী সূত্রে জানা গেছে, রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সৌদির নাজরান এলাকায় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারী হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে।নিহতরা হলেন মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) এবং গোপালপুর উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে সিয়াম (৮)।
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বগাপাড়া ব্রিজের ওপর মিনিট্রাক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- শহরের এসপি অফিসের নিচের রাস্তার বাসিন্দা হানিফ মাঝির ছেলে আরিফ (২২) ও এরশাদ মিয়ার ছেলে সাব্বির (২২)। এ সময় আহত হয়েছে ১০ জন।
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহেব রোডের বাসিন্দা মরহুম হাফিজ উদ্দিন মাস্টারেরছেলে এ কে সাইফুদ্দিন আহমেদ মন্টু (৫৪) আমেরিকার আলবেনিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আবারও মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজিব মৃধা (২৩) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই প্রবাসী বাংলাদেশী আহত হয়ে সেলায়াং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোস্তাক আহমেদ (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।