পাকিস্তানের উত্তরাঞ্চলে শুক্রবার (২১ মে) ইসরাইল বিরোধী একটি মিছিলে বোমা হামলা হয়েছে। এতে অন্তত ছয় ব্যক্তি নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি স্থানীয় ধর্মীয় গোষ্ঠী এ মিছিলের আয়োজন করেছিল। বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত শহর চামনে এ ঘটনা ঘটে।
হাম
ইসরাইলি পুলিশ আজ শুক্রবার জুমার নামাজের পর আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এটি গত রাতে ইসরাইল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর আল জাজিরা
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন যে তারা হামাসের বেশ ক্ষতি করেছেন, গাজার নিয়ন্ত্রণকারী এই গ্রুপটির শক্তি বেশ খর্ব করা সম্ভব হয়েছে। কিন্তু গাজায় বিপুল সংখ্যক বোমা ফেলেও ওই লক্ষ্য অর্জনের সরকারি দাবির ব্যাপারে ইসরাইলিরা সংশয়ে রয়েছে। আবার ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বিপদে রয়েছেন।
ইসরাইলকে পরাজিত করে গাজা যুদ্ধে হামাসের বিজয় হয়েছে। টানা ১১ দিনের যুদ্ধের পর ইসরাইল অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় এমনটাই দাবী করছেন গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া। মিশরের মধ্যস্ততায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধ বিরোতি হয়েছে। খবর আল জাজিরা
গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ আক্রমণের মধ্যেও নিজেদের অবস্থানে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে প্রতিরোধ আন্দোলন হামাস। তারা ইসরাইলের সাথে যুদ্ধবিরতির জন্য দুটি বিশেষ শর্ত দিয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য বলেছেন, তিনি হামলা অব্যাহত রাখবেন। তবে ইসরাইলি ও বিভিন্ন সূত্রের খবরে বলা হচ্ছে, আগামীকাল শুক্রবার দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিত্যনৈমেত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবাধে বন্দুক ব্যবহারের সুবাদে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রায় প্রতি মাসেই যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার শিকার হয়ে নিহত হচ্ছে সাধারণ মানুষ। এবার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন নারীসহ অন্তত দুজন। খবর সিএনএন
গাযায় দশদিন ধরে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং ইসরায়েল বলছে যে তারা সেখানে হামাস কমান্ডারদের বাড়িঘর লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।
দীর্ঘ প্রায় দুই সপ্তাহ যাবৎ গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ি স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৬৩ শিশু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হামলা বন্ধের আহবানের পরও ইসরাইল হামলা করে যাচ্ছে।
পাবনা প্রতিনিধি : প্যালেস্টাইনে বর্বরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদ ও ইহুদিবাদ ধ্বংসের দাবি জানিয়ে ঈশ্বরদীতে মানববন্ধন করেছে এসএসসি ২০০৭-২০০৯ ব্যাচের বন্ধুমহল।
লন্ডনে শনিবার গাযায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এক বিক্ষোভে এক নারীর হাতে একটি প্ল্যাকার্ডের ভাষা ছিল এরকম - ইসরায়েলে রকেট হামলা এবং ধর্ষিতার হাতে ধর্ষকের পিটুনির মধ্যে তফাত নেই।