সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
হিলি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তবুও পেঁয়াজের দাম কমেনি খুচরা বাজারে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
দিনাজপুরের হিলি স্থলবন্দর একদিন বন্ধ থাকার পর ফের বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়ছে।
দিনাজপুরের হাকিমপুর হিলি স্টেশন এলাকায় ট্রাকের ধাক্কায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে মাথা থেতলিয়ে গিয়ে ঘটনা স্থলে রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে আলুর দাম। কেজি প্রতি প্রকারভেদে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাটিলাল আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৮ টাকায় এবং গুটি আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪৬ টাকা দরে। আলুর সরবরাহ কমের কারণে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।
হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
গত শনিবার থেকে হঠাৎ করেই ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে নতুন করে ৪০ শতাংশ শুল্ক নির্ধারণ করে। এরফলে আজ সোমবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে নতুন শুল্ক দেওয়া হলে আমদানি শুরু হয়।
হিলি স্থলবন্দরের প্রধান সড়কে আমদানিকৃত পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাক বিকল হয়ে পড়ায় বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের পণ্য আমদানি-রফতানি বানিজ্য।
দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, যা শনিবার বিক্রি হয়েছে ৫০০ টাকা দরে।