হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।
হুঁশিয়ারি
ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি দিয়ে পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে এবং দেশটি ইতিহাসের অংশ হয়ে যেতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান গুরুতর পরিণতির মুখে পড়তে পারে।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সম্প্রতি পাকিস্তান নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। নয়াদিল্লিতে এক আলোচনায় তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তা ও অপতৎপরতা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটি ‘মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে’—এ সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ঘনীভূত উত্তেজনার পারদ এবার চরমে পৌঁছেছে। ইরানের কোনো বাণিজ্যিক বা তেলবাহী জাহাজে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘চরম আঘাত’ হানা হবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে মার্কিন জাহাজে হামলার চেষ্টা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তা পুনরায় ঘটলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।