‘নেইমার, নেইমার’ চিৎকারে হিউস্টনের এনআরজি স্টেডিয়াম কাঁপিয়ে তুললেন ব্রাজিল সমর্থকরা। তা দেখে নেইমারও সাইডলাইনের পাশে কিছুক্ষণ ওয়ার্ম আপ করলেন।
২০২৬
দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফেরা নেইমারকে নিয়ে আশাবাদী দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার বিশ্বাস, নকআউট পর্বে সুযোগ পেলে নেইমারই হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় ম্যাচজয়ী অস্ত্র এবং পারফরম্যান্স দিয়েই সমালোচকদের জবাব দেবেন তিনি।
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মঙ্গলবার ডালাসে মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্ট। ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ নরওয়ের তারকা গোলদাতা এরলিং হালান্ড। তবে আইভরি কোস্ট শুধু তাকে ঠেকানোর পরিকল্পনাই করছে না, নিজেদের আক্রমণভাগের শক্তিও দেখাতে চায়।
কানাডার বিপক্ষে শেষ মুহূর্তের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চ থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। ৭৪ বছর বয়সী এই বেলজিয়ান জানিয়েছেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়বেন কি না, সে সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না।
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু থেকেই একের পর এক নতুন নজিরের জন্ম দিচ্ছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ১৭ দিনে ৭২টি ম্যাচ শেষে পর্দা নেমেছে গ্রুপ পর্বের। দর্শক উপস্থিতি, খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন এবং বিভিন্ন অনন্য ঘটনার কারণে ইতোমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এবারের আসর।
বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে এবার নকআউটের হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার ‘পাওয়ারহাউজ’ জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে শেষ ষোলোয় ওঠার এই লড়াইয়ে যে দলই জিতবে, তারা মুখোমুখি হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের।
বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মতো গতিময় প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার এই বাঁচা-মরার লড়াইয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার ঝুঁকি নিতে রাজি নন সেলেসাওদের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি।
ফুটবলের ইতিহাসে মেসি বনাম রোনালদোর তুলনা নতুন নয়। কিন্তু ২০২৬ বিশ্বকাপে একটি সংখ্যা সেই তুলনাকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে গেছে।
২০২৬ বিশ্বকাপের ব্র্যাকেটটা আগেই পরিষ্কার ছিল। লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর সুযোগ ছিল বিশ্বকাপে সাক্ষাৎ করার। তবে পর্তুগাল আজ কলম্বিয়ার সঙ্গে ড্র করতেই বদলে গেল হিসাব নিকাশ। আর্জেন্টিনাকে এড়িয়ে গেছে পর্তুগাল।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় পানির নিচের রোবট প্রতিযোগিতা রোবোসাব ২০২৬-এর সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল।