২

রাজধানীতে অপহৃত যুবক উদ্ধার, আটক ২

রাজধানীতে অপহৃত যুবক উদ্ধার, আটক ২

রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবি চক্রের মূলহোতা জেসমিন আক্তার (৩৫) ও তার সহযোগী রাজুকে (৪৫) আটক করেছে র‌্যাব-২। মঙ্গলবার পল্লবী এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার ও তাদের আটক করা হয়।

ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত ভয়ঙ্কর রূপ নিয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান বুধবার (১১ অক্টোবর) মধ্যরাতে এ তথ্য জানিয়েছে।

ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর চেইন ছিনতাইয়ের অভিযোগে ভাই-বোনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মো. আলাউদ্দিন (২৩) ও জাহেদা বেগম (৩৫)।

সাতক্ষীরায় ২৭০ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর পুলিশের

সাতক্ষীরায় ২৭০ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর পুলিশের

সাতক্ষীরায় বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা এবং ২৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শাহেন শাহ

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শাহেন শাহ

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ‘ইলদিজ টেকনিক্যাল ইউনিভার্সিটি’র ইলেকট্রনিক্স এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.এ.এফ.এম শাহেন শাহ।

২৮ জন শিক্ষক নিয়োগ দেবে বিইউপি

২৮ জন শিক্ষক নিয়োগ দেবে বিইউপি

রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ০৪টি পদে ২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।