দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলম নগর বাজারে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন।
৩
৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯জন চিকিৎসক ও ৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
ইয়েমেনে ইরান সমর্থিত হাউছি যোদ্ধারা সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের সাথে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। শনিবার দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
রাজধানীর বংশাল থানায় জিজ্ঞাসাবাদের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বংশাল থানার কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও তাজুল ইসলাম নামের তিন পুলিশ সদস্য আহদ হয়েছে।
বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের নতুনপাড়া এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে বান্দরবানে রাঙ্গামাটির রাজস্থলী সীমান্তের গাইন্দা ইউনিয়নের কেচি নতুনপাড়ার কাছে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়ার ১৫ ঘণ্টা পর এমএল আফসার উদ্দিন নামের লঞ্চটিকে উদ্ধার করে তীরে এনেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। উদ্ধারকৃত ছয়টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ-পুলিশ। দুর্ঘটনার জন্য অভিযুক্ত মালবাহী জাহাজটিকে মুন্সিগঞ্জে আটক করা হয়েছে। ঘটনা তদন্তে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং এক জন আহত হয়েছেন। মৃতরা হলেন বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের রনজিৎ সরকার (৬৫), সদর উপজেলার ঘুনি গ্রামের সাইফুর রহমান (৬০) ও একই গ্রামের মনজেল মজুমদার (৫৫)।
যশোর প্রতিনিধি: আসন্ন রমজান উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য সরবারহ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপশহর বি-ব্লক বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
নরসিংদীর রায়পুরায় বাসের সাথে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুজন। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তিনজন নিহত হয়েছে। এ সময় অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন কাপাসিয়া থানা পুলিশ।