অবশেষে আজ শনিবার দুপুর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। গত ৪ আগস্ট বৃহস্পতিবার খামারবাড়ি থেকে আইপি বা আমদানি অনুমতিপত্র পাওয়ার পর আমদানিকারকরা বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু করেছেন।
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌঁছান।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২২০ জনের।ফলে এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৩০৪ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৭ হাজার ১১৯ জন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতা ছাড়া বিশ্বের বিভিন্ন বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। তাইওয়ান প্রশ্নে এ দুই পরাশক্তির সম্পর্ক একেবারে বিপরীতমুখী হওয়ায় তিনি এমন মন্তব্য করেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এ জয়ে সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। জয়ের মাধ্যমে ৯বছর ও ১৯ ম্যাচ পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে ম্যাচ হারলো বাংলাদেশ।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ শনিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
দুই ব্যাটার ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার জোড়া সেঞ্চুরিতে জিম্বাবুয়ের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অসহায়ভাবে হারলো সফরকারী বাংলাদেশ।
সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টার (৬ আগস্ট) পর থেকে। ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
স্বাগতিক জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০৬ রান করে টাইগাররা। ওপেনিংয়ে তামিম ও লিটন শত রানের জুটি গড়ে। তামিম ৬২ রানের আউট হলে।তিনবছর পর ওয়নডে খেলতে নামা এনামুল হক বিজয়কে সাথে নিয়ে বড় স্কোরের দিকে এগোতে থাকে লিটন দাস ।