নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বেকারত্ব বৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে শুক্রবার কংগ্রেসের বিক্ষোভ চলাকালে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো পারস্পরিক সুবিধার জন্য সৈয়দপুর বিমানবন্দরের পাশাপাশি মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারের জন্য নেপালকে প্রস্তাব দিয়েছেন।
বাংলাদেশ-তুরস্ক বিজনেস ফোরাম (বিটিবিএফ) গঠিত হয়েছে। দু’দেশের ব্যবসায়ীদের প্রচেষ্টায় বাংলাদেশের ১১টি ও তুরস্কের ছয়টি কোম্পানি একত্রিত হয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ের উন্নীত করতে কাজ করছে।
পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ।
হারারে স্পোটর্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসার হলেন- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তাসকিন।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের একদিন পরেই ক্ষিপ্ত চীন দ্বীপটির উপকূল-জুড়ে যে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে তাতে রকেট এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ তাজা গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে।
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। আগের দিন এই রোগে ৩ জন মারা গিয়েছিল। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ১ দশমিক ৩৯ শতাংশ।
আগামীকাল শুক্রবার থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও নিজেদের আধিপত্য বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই সফরে সদ্যই জিম্বাবুয়ের কাছে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জা পায় বাংলাদেশ।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি'র তাইওয়ান সফরের পর ওই অঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন।