রেলক্রসিং দুর্ঘটনার বিচারিক তদন্তে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রি করবে বলে জানিয়েছে পেন্টাগন। এ লক্ষ্যে দেশ দুটির মধ্যে ৩.০৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে।
এশিয়া কাপে ১৫তম আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
কুষ্টিয়া প্রতিনিধি: নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রক্সি পেন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬} বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৪ দিন পর জয় চন্দ্র আর্য্য (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে কালিহাতী পৌরসভার সিলিমপুর পাটিতা পাড়া বেত বন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ আবহাওয়া অধিদফত জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘ (বজ্রমেঘ) সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে ।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত আজ জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ এর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এর আগে গত ২৮ জুলাই স্থায়ী মিশনের দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রদূত মুহিত।
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী এক প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় তিনি নিহত হন।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
শিশুদের হাঁপানি এমন একটি সমস্যা যেখানে শুধু ওষুধ সেবনে সব সময় কাক্সিক্ষত ফল পাওয়া যায় না। তাই আমরা অভিভাবকদের কিছু নিয়ম মেনে চলতে পরামর্শ দিই। হাঁপানি যেহেতু একটি দীর্ঘমেয়াদি অ্যালার্জিজনিত সমস্যা, এ নিয়মগুলো দিয়ে অ্যালার্জি থেকে দূরে থাকতে বলা হয়।