তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং ডিজিটাল আর্কিটেক সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধান ও পরামর্শে প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে দেশ।
ইরান ও রাশিয়া নিজস্ব মুদ্রা রিয়াল ও রুবলে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে। এর অংশ হিসেবে ইরান রাশিয়ার মুদ্রা রুবলকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশকে আজকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, কাজেই সরকারি কর্মকর্তাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাহসী হবার আহবান জানান তিনি।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার চাঞ্চল্যকর সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের ঘটনায় ইমরান শেখ ইমন(৩২) নামের আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন ওই এলাকার সামসুল আলমের ছেলে।
পাবনা প্রতিনিধি:বিদ্যুতের শিডিউল বিপর্যয়ে রয়েছে পাবনা। পাঁচ-ছয়বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ে দুর্ভোগ পোহাচ্ছেন পাবনার গ্রাহকরা। এক ঘণ্টার স্থলে লোডশেডিং দেয়া হচ্ছে ৭ থেকে ৮ ঘণ্টা। গ্রাহকদের অভিযোগ, মানা হচ্ছে না শিডিউল, লোডশেডিংয়ের সময়সূচি জানাতে পারছেন না সংশ্লিষ্টরা।
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশন আলী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের বিরুদ্ধে অনিয়ম, অনাচার, স্বেচ্ছাচারিতা এবং হাটখালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানের প্রতারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ভাইস- চেয়ারম্যান ও ৮ ইউপি চেয়ারম্যান।
মানিকগঞ্জের ঘিওরে সহকর্মীর হাতে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন । শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মোঃ শাহীন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন লোডশেডিং সমন্বয়ে আরো কিছুদিন সময় লাগবে। তিনি বলেন, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে।
বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের সবচেয়ে বড় ধাক্কা আগামী ২০২৪ ও ২০২৬ সালে আসবে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এর মধ্যে প্রথম চাপটা আসবে চীন থেকে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮৮৪ জনের দেহে।ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৫৬ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৭৯ জন।