‍

উইগুর মুসলিমদের দেখতে যাবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার

উইগুর মুসলিমদের দেখতে যাবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার

চীনে উইগুর মুসলিমদের অবস্থা দেখতে যাবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার মিশেল বাশেলেট।আগামী মে মাসে চীনের পশ্চিম শিনজিয়াং প্রদেশে যাবেন মিশেল। উদ্দেশ্য সেখানে উইগুরদের অবস্থা দেখা।

ইউক্রেনের প্রায় সর্বত্র বিমান হামলার সতর্ক সংকেত

ইউক্রেনের প্রায় সর্বত্র বিমান হামলার সতর্ক সংকেত

ইউক্রেনের প্রায় সর্বত্র শনিবার বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত বাজার মধ্যেই গোলাবর্ষণের খবর এসেছে।

ফেসবুক স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

ফেসবুক স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তিনজন নিহত হয়েছে। এ সময় অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন কাপাসিয়া থানা পুলিশ।

রাশিয়া কি ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে?

রাশিয়া কি ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে?

রাশিয়া দাবি করছে যে ইউক্রেন জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করছে এবং এ বিষয়ে আলোচনার জন্য আজ শুক্রবারই নিরাপত্তা পরিষদের একটি জরুরি সভাও হয়েছে রাশিয়ার অনুরোধে।

ইউক্রেনকে স্টিংগার মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে স্টিংগার মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে স্টিংগার মিসাইল সরবরাহ করছে যক্তরাষ্ট্র। শনিবার এমন তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো সামরিক জোট দ্রুততার সাথে বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করছে।

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮

করোনাভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে।

নেটো ও রাশিয়ার সরাসরি সংঘাত মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ : বাইডেন

নেটো ও রাশিয়ার সরাসরি সংঘাত মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ : বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠাবে না আমেরিকা।''আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেটোর সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সাথে আমরা নেটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করবো,'' টুইটারে লিখেছেন প্রেসিডেন্ট বাইডেন।

কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশীর

কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশীর

খাস কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানি। ফ্রি স্কুল স্ট্রিটে একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশীর। বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। অসুস্থ আরো ২ জন। তারা কলকাতারই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর ওই গেস্ট হাউসটিকে সিল করেছে পুলিশ।