চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
কুমিল্লায় পবিত্র কুরআন শরীফ আবমাননাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীসহ জেলার বিভিন্ন স্থানে মুসল্লিদের সাথে সংঘর্ষ ও পূজামণ্ডপে হামলার ঘটনায় ৫০০০ জনকে আসামি করে ১৮ টি মামলা করা হয়েছে।
গ্রেফতার করা হয়েছিল ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংকে। ভারতের প্রাক্তন অলরাউন্ডারকে জাতি বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পরে অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পান যুবরাজ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিশ্বকাপ মিশনে হোঁচট খেল টাইগাররা। এ নিয়ে স্কটিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুবারের দেখায় প্রতিবারই হার দেখল বাংলাদেশ।
কলা আমাদের কাছে খুবই পরিচিত এবং সেই সাথে সহজলোভ্য একটি ফল। কলা যেমন সুস্বাদু তেমনই এটি পুষ্টিগুণেও ভরপুর। তবে কলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে। আর তা হল ফল হিসেবে যেমন এর কদর আছে, তেমনি সবজি হিসেবেও এর কদর কিন্তু কম নয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।ওমানের আমেরাত স্টেডিয়ামে রোববার টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
মহাশূন্যে প্রথম ছায়াছবির শুটিং শেষ করে রাশিয়ার একটি সিনেমা দল নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে।ক্লিম শিপেনকো এবং অভিনেতা ইউলিয়া পেরেসিল্ড আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন আইএসএস ত্যাগ করে কাজাখস্তানে অবতরণ করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬৮ জনের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা এবং আটকে পড়া পাকিস্তানিদের বাংলাদেশের জন্য একটি বোঝা হিসাবে বর্ণনা করে বলেছেন, তারা বাংলাদেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।