‍

বাংলাদেশের অপার সম্ভাবনা সারাবিশ্বে তুলে ধরতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অপার সম্ভাবনা সারাবিশ্বে তুলে ধরতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের গৌরবময় ইতিহাস এবং অপার সম্ভাবনার বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি সারাবিশ্বে তুলে ধরতে হবে।

রাতে মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ

রাতে মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ

টি-২০ বিশ্বকাপের ৭ম আসরের পর্দা উঠছে আজ রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় স্বাগতিক ওমান-পাপুয়া নিউগিনি মধ্যকার ম্যাচ দিয়ে। প্রথম দিনেই মঠে নামছে বাংলাদেশ।  বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদু্ল্লাহ রিয়াদের দল।  

কুমিল্লার ঘটনার উদ্দেশ্য ছিল দাঙ্গা বাঁধানো: তাজুল ইসলাম

কুমিল্লার ঘটনার উদ্দেশ্য ছিল দাঙ্গা বাঁধানো: তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই । তিনি বলেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য।

সাম্প্রদায়িক সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রদায়িক সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছি।

জুমার পর কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার

জুমার পর কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার

কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমননার ঘটনার জের ধরে শুক্রবার জুমার নামাজের পর ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার পল্টন ও রমনা থানায় পুলিশের করা এ দুই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজারের বেশি আসামি করা হয়েছে।

পশ্চিমবঙ্গে আটক ৬ বাংলাদেশি পুলিশ হেফাজতে

পশ্চিমবঙ্গে আটক ৬ বাংলাদেশি পুলিশ হেফাজতে

অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে আটক ৬ বাংলাদেশিকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুচুড়া আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া আঁধার ও প্যান কার্ডও তৈরির অভিযোগ রয়েছে।

বন্যা কবলিত কেরালায় মৃত অন্তত ১৮, নিখোঁজ বহু

বন্যা কবলিত কেরালায় মৃত অন্তত ১৮, নিখোঁজ বহু

বন্যা বিধ্বস্ত ভারতের কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। এখনো নিখোঁজ বহু। কেরালাবাসীকে উদ্ধারের কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনাও।

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এবারও থাকছে না কোন আয়োজন

তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এবারও থাকছে না কোন আয়োজন

কুষ্টিয়া প্রতিনিধি: আজ ১৭ অক্টোবর ১লা কার্ত্তিক রোববার বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এবারও কোন আয়োজন না থাকায় লালন ভক্ত, অনুসারী ও সাধুদের মাঝে বিরাজ করছে বিরহ বেদনা

জলদস্যুদের কবলে ইরানি তেলের ট্যাংকার

জলদস্যুদের কবলে ইরানি তেলের ট্যাংকার

এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাংকার জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনাদের তুমুল সংঘর্ষ হয়।শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত পাঁচটি স্পিডবোটে করে তেল ট্যাংকারটিতে এই হামলা চালায়।