সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহিন, পৌর মেয়র রেজাউল ইসলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমসহ সংশ্লিষ্ঠ ইউনিয়নের নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
রংপুরের পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে এসব হামলা করা হয়েছে।
পুজোর সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে করোনার পরিমাণ বাড়তে শুরু করেছিল। পুজোর পর দেখা যাচ্ছে একেকটি জেলায় দেড় থেকে দুই শতাংশ করে করোনা সংক্রমণের বৃদ্ধি ঘটেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৭৮ জনে।সোমবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার সিলার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
দেশের গণতন্ত্র ধ্বংস করতে বিএনপি’র ইন্ধনে সারাদেশে সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মাছের আঁশে জীবন বাঁচে, এই ধারণাটার সাথে আগে থেকে অনেকেই পরিচিতি না হলেও এখন বাস্তবে তাই হচ্ছে। বাতিল জিনিস মানেই যে ফেলনা নয়, এটা এখন প্রমাণিত। মাছের আঁশে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। শুধু তাই নয়, বিভিন্ন প্রসাধনসামগ্রী, ফুড সাপ্লিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় মাছের আঁশ। এছাড়াও কোলাজেন নামক একটি পণ্য বিক্রি হয় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দোকানে দোকানে। তাও তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
স্কটল্যান্ডের বিরুদ্ধে কিছুক্ষণ আগেই ৬ রানে হেরেছে বাংলাদেশ। সবাই টাইগারদের হারের কারণ খুঁজতে ব্যস্ত। ওই সময় ম্যাচের পরে সংবাদ সম্মেলন করতে এলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে এসে তিনি পড়লেন জীবনের অন্যতম খারাপ পরিস্থিতির সামনে।
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।