আজ শুক্রবার (২ জুলাই) বিদেশ যেতে অপেক্ষমাণ প্রবাসীদের জন্য দেশের ৫৩টি কেন্দ্রে শুরু হচ্ছে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম। এ নিয়ে যৌথভাবে কাজ শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার থেকে টিকা দেওয়া শুরু হবে।
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
কারাবন্দি অবস্থায় হাসপাতালে থেকে ডেসটিনির এমডি রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় ৮ কারারক্ষিকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া কারা কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি আগামী সাত কাযদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
সাভার প্রতিনিধি: আশুলিয়ায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে চাঁদা না পেয়ে মো.আবুল হোসেন সরকার (৪৮) নামে এক কেয়ারটেকারের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাওয়ায় কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার জন্য অতিরিক্ত ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ৯০ কোটি টাকা) সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সুইজারল্যান্ড।
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে ।এর আগে গত ২৭শে জুন দেশে ১১৯ জনের মৃত্যুর খবর দিয়েদিল স্বাস্থ্য বিভাগ।
মিসরের রাজধানী কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ভিডিও গেমসে কাবা ঘর ধ্বংসের টাস্ক থাকার বিষয়ে সতর্কতা জানিয়েছে।
আগামী দিনে বিশ্ব জুড়ে সংক্রমণ ছড়াতে পারে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতি। প্রায় ১০০ দেশে এই প্রজাতির অস্তিত্ব মিলেছে। ভারতে প্রথম হদিশ পাওয়া ডেল্টা প্রজাতির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ইবি প্রতিনিধি:রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি'র ২০২১-২২ রোটাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একটি জাতীয় সমীক্ষায় বলা হয়েছে যে, বাংলাদেশে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রতি ১২ জনের মধ্যে একজন মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষের ডিমনেশিয়া হওয়ার প্রবণতা রয়েছে। ডিমনেশিয়া হল এমন একটি মানসিক সমস্যা, যা বয়স বাড়াল কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে মানুষ সঠিক ভাবে তথ্য মনে রাখতে পারে না এবং কথা বলতে পারে না
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সংকটের কারণে ৭ জন রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ৭টার পর এই ঘটনা ঘটে। ফলে অক্সিজেনের অভাবে তারা মারা গেছেন বলে একাধিক রোগীর স্বজনের অভিযোগ।