‍

ফের জম্মুর আকাশে সন্দেহভাজন ড্রোন, নিশানায় ভারতীয় সেনঘাঁটি!

ফের জম্মুর আকাশে সন্দেহভাজন ড্রোন, নিশানায় ভারতীয় সেনঘাঁটি!

জম্মুতে ফের ড্রোন উদ্বেগ। এক নাগাড়ে চতুর্থ দিনেও ভারতীয় সেনাঘাঁটির আশপাশে উড়তে দেখা গেল সন্দেহভাজন উড়ন্ত যান। ফলে উপত্যকায় সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

বৈদেশিক মূদ্রার রিজার্ভ ছাড়াল ৪৬ বিলিয়ন ডলার

বৈদেশিক মূদ্রার রিজার্ভ ছাড়াল ৪৬ বিলিয়ন ডলার

বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক পার করেছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর আগে ৪৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ৩ মে। প্রচুর পরিমাণ রেমিট্যান্স এলেও বৈদেশিক মুদ্রার খরচ তুলনামূলক কম হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে জানান সংশ্লীষ্টরা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে মহামারির মধ্যে এমন রিজার্ভ অর্জন সম্ভব হয়েছে। 

দেশে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৬৬

দেশে করোনায় আরও ১১২ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৬৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩৮৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন।

বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল তুরস্ক

বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল তুরস্ক

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ-ভারতসহ ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।

টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ,জুলাই থেকে গণটিকা শুরু: সংসদে প্রধানমন্ত্রী

টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ,জুলাই থেকে গণটিকা শুরু: সংসদে প্রধানমন্ত্রী

ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে তাই টিকা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে।

জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার লক্ষ্যে মঙ্গলবার (২৯ জুন) ভোরে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে ভোর ৪টা ২৫মিনিটে দেশ ছাড়ে তারা। এ সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। ২০১৩ সালের পর আবারো জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ।

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ১৭৮ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ১৭৮ অভিবাসী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ১৭৮ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। সেই সাথে তাদের সাথে থাকা দুটি লাশও উদ্ধার করা হয়েছে। রবিবার উদ্ধার হওয়া এসব অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করছিল বলে জানিয়েছেন তিউনিসিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহামেদ জেকরি।